সিলেট | |
প্রকাশিত: 5:44 PM, April 28, 2024
রোববার (২৮ এপ্রিল) মাদারীপুর জেলার কালকিনি ও ডাসার উপজেলায় এ ঘটনা ঘটে।
নিহত শাহাদত সরদার কালকিনির পশ্চিম শিকারমঙ্গল গ্রামের মৃত সালাম সরদারের ছেলে। অপরদিকে মোসলেম ঘরামী ডাসার উপজেলার মৃত ইসলাম ঘরামীর ছেলে।
জানা গেছে, সকালে কালকিনির পশ্চিম শিকারমঙ্গলের প্লাস্টিক কারখানার ব্যবসায়ী শাহাদত সরদার প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েন। পরে বাড়ির বাইরে বের করা হলে কিছুক্ষণ পরে বুকে ব্যথা হলে সেখানেই তার মৃত্যু হয়। অপরদিকে বাড়ির পাশে পাটের জমিতে কাজে যান ডাসার উপজেলার পূর্ব মাইজপাড়া গ্রামের কৃষক মোসলেম ঘরামী। এ সময় প্রচণ্ড রোদে হিটস্ট্রোকে মৃত্যু হয় তার।
মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম বলেন, ‘হিটস্ট্রোকে’ দুইজনের মৃত্যু হয়েছে বলে স্বজনরা জানিয়েছেন। বিষয়টি খুবই দুঃখজনক।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি