দি সিলেট ইসলামিক সোসাইটির উদ্যোগে কর্মশালা

প্রকাশিত: ৮:৫১ পূর্বাহ্ণ, আগস্ট ৩, ২০২৫

দি সিলেট ইসলামিক সোসাইটির উদ্যোগে কর্মশালা

দি সিলেট ইসলামিক সোসাইটির দিনব্যাপী কর্মশালা সম্পন্ন।

দি সিলেট ইসলামিক সোসাইটি আয়োজিত সিলেট বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধানগণদের নিয়ে শনিবার (২ আগস্ট)  দিনব্যাপী কর্মশালা শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ মিরাবাজারে আজ অনুষ্ঠিত হয়।

সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ফজলুর রহমানের সভাপতিত্বে ও  সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাখেন ঢাকা আইইএস স্কুল এন্ড কলেজের সাবেক প্রিন্সিপাল মনজুরুল হক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সিলেট ইউমেন্স মেডিকেল কলেজ এর সাবেক প্রিন্সিপাল ডা: ফজলুর করিম কায়সার,সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল দিদার চৌধুরী,এডুকেশন সোসাইটির গবেষণা কর্মকর্তা ড. শামীমুল বারী।

অন্যানের মধ্যে বক্তব্য রাখেন শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মাও: লুৎফুর রহমান হুমাইদি,শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মো: গোলাম রাব্বানী,আল আমিন জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মো: জসীম উদ্দীন,সুনামগঞ্জ আলহেরা জামেয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবুল কালাম ও হবিগঞ্জ দারুল হিকমা আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাও: লুৎফুর রহমান প্রমুখ।
বিজ্ঞপ্তি

সর্বশেষ সংবাদ