দেশে আসছেন ফ্যাসিবাদবিরোধী সাংবাদিক এমদাদ চৌধুরী দীপু

প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২৫

দেশে আসছেন ফ্যাসিবাদবিরোধী সাংবাদিক এমদাদ চৌধুরী দীপু

দেশে যাচ্ছেন ফ্যাসিবাদবিরোধী সাহসী  সাংবাদিক এমদাদ চৌধুরী দীপু

 প্রভাতবেলা প্রতিবেদক ♦ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফ্যাসিবাদ মুক্ত মাতৃভূমিতে ফিরছেন ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের কলম সৈনিক  সিনিয়র সাংবাদিক এমদাদ হোসেন চৌধুরী দীপু। টিবিএন টুয়েনটি ফোর এর বিশেষ প্রতিনিধি দীপু ফ্যাসিস্ট হাসিনার জমিদারী শাসন এবং আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রবাসে থেকেও অনলাইন-অফলাইনে সবসময় সরব ছিলেন । হাসিনার বিরুদ্ধে তিনি দাডিয়েছেন জাতিসংঘ ভবনের সামনে , টিভি টকশোতে যোগদান , সভা সমাবেশে যোগদান করে জনমত তৈরী করতে চালিয়ে গেছেন নানা তৎপরতা।

আওয়ামী রিজিমের বিরুদ্ধে অনলাইন প্রচারণাসহ নানামাত্রিক মননশীল ও বুদ্ধিবৃত্তিক কাজ রয়েছে তার। এসব তৎপরতার কারণে আওয়ামী আমলের প্রশাসন ও গোয়েন্দা সংসথার চক্ষুশুলে পরিণত হয়েছিলেন সাংবাদিক দীপু। প্রবাসে থেকে সরকারের বিরুদ্ধে জনমত তৈরিতে কাজ করায় যারা জড়িত ছিলেন সে তালিকায় তার নাম ছিলো গোয়েন্দাদের টপলিস্টে।  তবুও ভারতীয় আধিপত্যবাদ থেকে দেশমাতৃকার স্বাধীনতা রক্ষা, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তিনি ছিলেন অটল, অবিচল।সু- শাসন আর মানবিক বাংলাদেশ এর জন্য
সোচচার ছিলেন ।

আরও পড়ুন  কুমিল্লায় আ’লীগ ও ফটিকছড়িতে যুবলীগ কর্মী খুন

বিপ্লব এর পর তিনি বসে নেই । আওয়ামীলীগ কে ইতিহাসের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য তিনি প্রকাশ করেছেন বডদাগে আওয়ামীলীগ দুশাসনের তথ্য সম্বলিত বই “ইতিহাসের কাঠগড়ায় আওয়ামীলীগ “ যা দেশে – বিদেশে প্রশংসা কুডিয়েছে । বাংলাদেশী জাতিয়তাবাদ এবং ইসলামী মুল্যবোধ এর পক্ষের শক্তি গুলোর মধ্যে ঐক্য বজায় রাখা এবং আওয়ামীলীগ এবং তার মিত্রদের অপরাধ অপকর্ম তুলে ধরার জন্য তার গবেষনা এবং প্রচেসটা অব্যাহত আছে।তিনি খন্ড খন্ড করে শ্বেতপত্র প্রকাশ করে যাচ্ছেন ।

দেশ ফ্যাসিবাদমুক্ত হওয়ায় এবার জন্মভূমিতে সংক্ষিপ্ত সময়ের জন্য দেশে আসছেন  সাংবাদিক এমদাদ হোসেন চৌধুরী দীপু। ৩০ জুলাই নিউ ইয়রক জেএফকে এয়ারপোরট থেকে রওয়ানা হবেন।আগামী ১ আগস্ট শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোরট পৌঁছবেন ।শুক্রবার ঢাকায় অবস্থান করে ২ আগস্ট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। সেখানে সহকর্মী সাংবাদিক সহ বিভিন্ন সংগঠন, সংস্থা ও গণ্যমান্য ব্যক্তিরা তাকে অভ্যর্থনা জানাবেন ।

আরও পড়ুন  সেনগুপ্ত’র মৃত্যুতে শোক: সোমবার দিরাইয়ে শেষকৃত্য

দেশে অবস্থানকালে সাংবাদিক দীপু গণমাধ্যম, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।

দৈনিক সিলেট সুরমার সাবেক নির্বাহী সম্পাদক বাংলাভিশন এবং জিটিভির সাবেক স্টাফ রিপোরটার (সিলেট) এমদাদ হোসেন চৌধুরী দীপু যুক্তরাষ্ট্রের জনপ্রিয় চ্যানেল টিবিএনের বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। তিনি নিউইয়রক বাংলাদেশ প্রেস ক্লাব এর সদস্য।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ