উইম্বলডনের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেন শারাপোভা

প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, জুলাই ৪, ২০১৮

মাঠে ময়দানে ডেস্কঃ উইম্বলডন  এর প্রথম রাউন্ড থেকে বিদায় নিলেন রাশিয়ান টেনিস তারকা মারিয়া শারাপোভা। চলমান এই টেনিসের মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট বাজে ভাবে শেষ হলো আর এক তারকা পেত্রা কেভিতোভাও।

 

শারাপোভা প্রথমে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত হেরেগেছেন ভিটালিয়া ডিয়াটেকোর কাছে। গেমে ৬-৭ (৩-৭), ৭-৬ (৭-৩), ৬-৪ সেটে ভিটালিয়া ডিয়াটেকোর কাছে হারেন এই রুশ তারকা।

 

আর র‌্যাংকিংয়ে ৭ নম্বরে থাকা চেক রিপাবলিকের কেভিতোভা হেরেছেন ৫০-এ থাকা আলেকসান্দ্রা সাসনোভিচের কাছে।

ক্যারিয়া অনেক খারাপ সময় পার করে শারাপোভা ভালো ভাবে ফিরতে চেষ্টা চালাচ্ছেন। দীর্ঘ ক্যারিয়ারে এযাবত ১৩টি উইম্বলডনে অংশ নিয়েছেন। তবে এত খারাপ সময় বিগত সময় আর যাইনি। এবারই প্রথম রাউন্ডে বিদায় নিলেন শারাপোভা।

অপর দিকে ডিয়াটেকোর ভাগ্য অসাধারণ সাপোর্ট করেছে। গ্রাস কোর্টে বড় টুর্নামেন্টে এর আগে কখনই জয়ের মুখ দেখেননি তিনি। এর আগে ২০১৪ সালে একবারই হারিয়েছেন ‌ র্যাংকিংয়ে ৫০ এর মধ্যে কোনো খেলোয়াড়কে।

আরও পড়ুন  টি-টোয়েন্টি থেকে মুশফিকের অবসর

 

ম্যাচ শেষে প্রতিক্রিয়ায় শারাপোভা বলেন, ‘ম্যাচে ফেরার অনেক সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু আমি আমার সেরাটা খেলতে পারিনি। নিজেকে ভালো ও জেতার পজিশনে রাখতে পারিনি। ভালো শেষ করতে পারিনি। আজ একটি খারাপ দিন ছিল’।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ