পুরান ঢাকায় পলিথিন কারখানায় আগুন

প্রকাশিত: 12:58 PM, June 25, 2020

পুরান ঢাকায় পলিথিন কারখানায় আগুন

 

প্রভাতবেলা ডেস্ক:

 

পুরান ঢাকার সোয়ারীঘাটে একটি পলিথিন কারখানায় আগুন লেগেছে। বেলা ১১টা ৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

 

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টায় ওই কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিস সদর দফতর কন্ট্রোল রুম বিষয়টি নিশ্চিত করেছে।

 

ফায়ার সার্ভিস মিডিয়া জানায়, চকবাজার থানার অন্তর্ভুক্ত সোয়ারীঘাটের দেবিদ্বারঘাট লেনের একটি পলিথিন কারখানায় আগুন লেগেছে। আগুনের কারণ ও হতাহতের বিষয়ে এখনও তথ্য পাওয়া যায়নি।

 

প্রভাতবেলা/এমএ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ