সিলেট | |
প্রকাশিত: 1:39 PM, November 23, 2026
প্রভাতবেলা প্রতিবেদক, সিলেট ♦ এসএমপি’র শাহপরাণ(রহঃ) থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ০২ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
২২ নভেম্বর রাত আনুমানিক দেড়টার দিকে শাহাপরাণ থানাধীন বহর আবাশিক এলাকার বিআইডিসি পয়েন্ট হতে অভিযান পরিচালনা করে শাহপরান থানা পুলিশ।
অভিযানে (১)ইয়ামিন আহম্মেদ (২৪), পিতা-মৃত- আয়ান উদ্দীন, মাতা-মৃত-রীনা বেগম, সাং-জাহানপুর মেজরটিলা, (২)রিফাত আহম্মেদ (২০), পিতা- মিজানুর রহমান, মাতা- রানী বেগম, সাং-আলবারাকা (বহর পশ্চিম), উভয় থানা- শাহপরাণ (রহঃ), জেলা- সিলেট‘দের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা শাহপরাণ (রহঃ) থানার মামলা নং- ৩০, তারিখ-২১/১১/২০২৬, ধারাঃ- ‘সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী-২০১৩) এর ৬(১) (ক) এর (ই)/৬(১) (ক) এর (ঈ)/৮/৯/১২; এর সন্দিগ্ধ গ্রেফতারকৃত আসামী।
শাহপরান থানা পুলিশ জানায় , উক্ত আসামীদ্বয় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্য । গত ১৮ নভেম্বর রাত সাড়ে ৯ টায় শাহপরাণ (রহঃ) থানাধীন সুরমা বাইপাস রোডের হৈরখাল ব্রীজ (বিকেএসপি সংলগ্ন ব্রীজের মধ্যবর্তী) বহর মৌজাস্থ কবির আহমদের বাড়ীর সামনে পাকা রাস্তার উপর ৬০/৭০ জন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মী ও তাদের সহযোগিগণ দেশীয় অস্ত্র-শস্ত্র এবং লাঠি ও ইটের টুকরো হাতে নিয়ে ঘটনাস্থলে নাশকতা সৃষ্টি করে।
পাশাপাশি বাঁশের লাঠি, কাঠের বাটাম হাতে নিয়ে ঘটনাস্থল হতে সুরমা বাইপাস হয়ে মুরাদপুর পয়েন্ট অভিমুখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সরকার বিরোধী বিভিন্ন উস্কানী মূলক শ্লোগান দিয়ে রাস্তায় অবরোধ ও নাশকতা সৃষ্টিসহ উস্কানী, রাস্তায় চলাচলরত যানবাহনে ভাংচুর চালায়।
আসামী‘দের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি