সিলেট ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:৫৪ অপরাহ্ণ, জুন ১, ২০২৪
বৃহস্পতিবার (৩০ মে) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধোপাগাড়ি বাজার এলাকা থেকে ওই ধর্ষককে গ্রেফতার করা হয়।
রবিন হোসেন উপজেলার বারুহাস ইউনিয়নের বিনসাড়া গ্রামের মানিক কর্মকারের ছেলে।
শুক্রবার (৩১ মে) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১২ এর স্কোয়াড্রন লিডার কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান।
উল্লেখ্য, গত ২০ মে ওই প্রতিবন্ধীর এক আত্মীয় মারা যাওয়ায় তার মা দাফন-কাফনের জন্য মেয়েকেসহ বাড়ি দেখার জন্য তার ভাসুরকে বলে চলে যান। আর এই সুযোগে মানিক কর্মকারের ছেলে মো. রবিন হোসেন বাকপ্রতিবন্ধী ওই তরুণীকে (১৬) ধর্ষণ করে।
পরে এ ঘটনায় ২২ মে ধর্ষিতার মা বাদী হয়ে তাড়াশ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর থেকে ধর্ষক রবিন পলাতক থাকায় অভিযান চালিয়ে র্যাবের একটি দল তাকে গ্রেফতার করে তাড়াশ থানায় হস্তান্তর করে।
তাড়াশ থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, আসামিকে শুক্রবার দুপুরে র্যাব-১২ এর একটি দল তাড়াশ থানায় হস্তান্তর করে। পরে বিকেল ৩টার দিকে আসামি রবিনকে সিরাজগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি