সিলেট ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৩
বুধবার (১৫ নভেম্বর) দুপুরে শেরপুর পৌর এলাকায় প্রায় ঘণ্টাখানেক ধরে চলা এ সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। এর মধ্যে বিএনপি ও আওয়ামী লীগের চারজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, অবরোধের সমর্থনে সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের নেতৃত্বে দুপুর প্রায় ১২টার দিকে বিএনপির পক্ষ থেকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি মিছিল বের করা হয়। তাদের কাছাকাছি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহ জামাল সিরাজীর নেতৃত্বে অবরোধবিরোধী একটি মিছিল বের হয়।
এদিকে এ ঘটনার জন্য এক পক্ষ আরেক পক্ষকে দুষছে।
শেরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ বলেন, বিএনপি নেতাকর্মীরা ইটপাটকেল এবং ককটেল নিয়ে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। তাদের হামলায় আমাদের ১১ নেতাকর্মী আহত হয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি