সিলেট ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০১৭
প্রভাতবেলা প্রতিবেদক : সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ জেলা প্রশাসক বরাবরে তিন দফা দাবি পেশ করেছে। তাদের দাবি আদায় না হলে তারা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিবে বলেও হুশিয়ারি প্রদান করেছে।
জানা গেছে, মহামান্য হাইকোর্টের আদেশ সত্ত্বেও জাফলং বিছনাকান্দি ও ভোলাগঞ্জ পাথর কোয়ারি খুলে না দেওয়ায় এবং জবর দখলকৃত সিএনজি অটোরিকশা স্ট্যান্ড উদ্ধার এবং ২৭ ডিসেম্বর এয়ারপোর্ট থানায় দায়েরকৃত মামলার আসামীদের গ্রেপ্তার ও গাড়ি উদ্ধারের দাবিতে এই কর্মসূচি দিয়েছে এই সংগঠন। তারা ১৫ জানুয়ারির মধ্যে তাদের ৩ দফা দাবি মেনে না নিলে ১৬ জানুয়ারি সোমবার সকাল ৬টা থেকে সিলেট জেলার সর্বস্থরের পরিবহন শ্রমিকদের নিয়ে অনির্দিষ্ট কালের ধর্মঘট পালন করবে।
জানা গেছে, গত ৮ জানুয়ারি সিলেটের জেলা প্রশাসক বরাবরে প্রেরিত এক স্মারকলিপিতে ৩ দফা দাবি ও অনাদায়ে ধর্মঘট কর্মসূচীর কথা উল্লেখ করে জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ। স্মারকলিপি সূত্রে জানা গেছে, জাফলং বিছনাকান্দি ও ভোলাগঞ্জ পাথর কোয়ারি দীর্ঘদিন ঘরে বন্ধ থাকায় এই কোয়ারির হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়েন। তারা কাজের অভাবে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। এ অবস্থায় মহামান্য হাইকোর্টে কেয়ারিগুলো খুলে দেওয়ার জন্য একটি রিট পিটিশন করা হয়। রিট পিটিশনের (রিট পিটিশন নং-১৪৫১৪) প্রেক্ষিতে মহামান্য আদালত ২৪ ডিসেম্বর উপরোক্ত ৩টি কেয়ারিতে স্বাভাবিক কার্যক্রম চালু করার নির্দেশ দেন। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল হাইকোর্টের আদেশ বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে। প্রশাসনের যথাযথ উদ্যোগ না থাকায় শ্রমিকদের মাঝে হাহাকার ও অসন্তেুাষ দেখা দিয়েছে।
এদিকে, সিলেট জেলা অটোরিকশা-সিএনজি শ্রমিক ইউনিয়ন (৭০৭) এর আওতাধীন গোলাপগঞ্জ উপজেলার বাগা-সোনাপুর এলাকায় অবস্থিত সিএনজি অটোরিকশা স্ট্যান্ড জবরদখল থেকে মুক্ত করতে বেশ কিছু দিন ধরে অটোরিকশা শ্রমিকরা প্রশাসনের কাছে দাবি জানিয়ে আসছিলেন। তাদের দাবির প্রেক্ষিতে ইতোমধ্যে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সার্ভেয়ার ধারা স্ট্যান্ডের জমি মাপজোক করে নির্ধারিত করে দেওয়া হয়। কিন্তু তারপরও দখলমুক্ত হচ্ছে না স্ট্যান্ডের জমি।
তাছাড়া গত বছরের ২৭ ডিসেম্বর গাড়ি চুরির অভিযোগের এয়ারপোর্ট থানায় দায়েরকৃত মামলার আসামীদের গ্রেপ্তার ও গাড়ি উদ্ধারের দাবি জানিয়েছেন অটোরিকশা শ্রমিক নেতৃবৃন্দ। অপরদিকে, বাঘা সোনাপুর সিএনজি স্ট্যান্ডের জমি দুর্বৃত্তরা জোরপূর্বক দখল করে রেখেছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি