সিলেট ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
আবারও অস্বাস্থ্যকর হয়ে উঠেছে ঢাকার বায়ু। সব দেশকে পেছনে ফেলে শনিবার (২১ নভেম্বর) দূষিত শহরের তালিকার শীর্ষে অবস্থান করছে ঢাকা।
শনিবার সকাল থেকে মানুষের স্বাভাবিক সহ্য ক্ষমতার ৬ গুণ উপরে অবস্থান করছে ঢাকার বায়ুমান সূচক। বাতাসে অতিরিক্ত ধূলিকণার প্রভাবে দিনভর ঢাকায় ছিল ধোঁয়াশাচ্ছন্ন পরিবেশ।
মানুষের স্বাভাবিক সহ্য ক্ষমতা ৫০ একিউআই হলেও যুক্তরাষ্ট্রভিত্তিক বায়ুমান যাচাই সফটওয়্যার এয়ার ভিজ্যুয়ালের তথ্যমতে, বিকেল ৪টায় ঢাকার বায়ুমান সূচক ছিল ৩১৫ একিউআই। রাজধানীর প্রতি ঘনমিটার বাতাসে সূক্ষ্ম ধূলিকণা PM2.5 এর উপস্থিতি পাওয়া গেছে ২৬৪ দশমিক ৭ ঘনমিটার।
এর আগে, গেল বছর ঢাকার বায়ুমান সূচক পূর্বের সব রেকর্ড ছাড়িয়ে যায়। সেই সময় পরিস্থিতি মোকাবিলায় রাস্তায় প্রতিদিন পানি দেয়াসহ দীর্ঘমেয়াদি ব্যবস্থা নিতে দুই সিটি করপোরেশন ও পরিবেশ অধিদফতরকে নির্দেশ দেন আদালত।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি