সিলেট | |
প্রকাশিত: 1:08 AM, May 16, 2020
প্রভাতবেলা ডেস্ক: লকডাউনে আরোও ১২০টি পরিবারের কাছে খাবার পৌছে দিল “টিম হেল্পিং হেন্ডস বাংলাদেশকে”। গত বুধবার (১৩মে) সুনামগঞ্জের ছাতক শহরের নোয়ারাই ও লেবারপাড়া গ্রামের ১২০টি পরিবারের কাছে খাবার পৌছে দেয় “টিম হেল্পিং হেন্ডস বাংলাদেশ”।
সংগটনের ৭ম পদক্ষেপ ছিলো লকডাউনে থাকা ১২০টি অসহায় পরিবারকে খাবার সহায়তা দেয়া। একদল তরুণ সেচ্চাসেবক নিয়ে নিরলস কাজ করে যাওয়া “টিম হেল্পিং হেন্ডস বাংলাদেশ” এর ত্রান বিতরনের ধারাবাহিকতায় গত বুধবার ছাতক শহরের নোয়ারাই ও লেবারপাড়া গ্রামের ১২০টি পরিবারের মধ্যে ১৫দিনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত খাদ্য সামগ্রী বিতরন কর্মসূচিতে সহযোগিতায় উপস্থিত ছিলেন জসিম উদ্দিন সালমান, জিয়া উদ্দিন আদনান, দক্ষীন বাগবাড়ী মসজিদ কমিটির সভাপতি আহমদ আলী, রহমত আলী, তারেক মিয়া, সোনাই মিয়া, সোহেল মিয়া, তাজির মিয়া ও শাওন আচার্য্য।
আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আগে সংগটনটি ছাতক পৌরসভায় আরও ৪০০টি অসহায় পরিবারের মধ্যে খাবার বিতরণ করবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। দেশ বিদেশের সবাইকে এই কঠিন মূহুর্তে অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান সংগটনের প্রেসিডেন্ট জহির উদ্দীন জাহী।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি