সিলেট | |
প্রকাশিত: 9:07 PM, March 19, 2018
নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
জানাজায় নিহতদের স্বজন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ অংশ নেয়। জানাজা শেষে নিহতদের প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয়।
জানাজা ও শ্রদ্ধা নিবেদন শেষে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে লাশ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়।
আজ সোমবার সকালে কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসে নিহতদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। গত সোমবার ইউএস-বাংলার বিএস-২১১ উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত হন ৪৯ জন।
বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে একে একে মরদেহগুলো নামিয়ে শীতাতপ নিয়ন্ত্রিত গাড়িতে ওঠানো হয়। ১৯টি গাড়িতে ২৩টি মরদেহ তোলা হয়। কফিনের ওপর যুক্ত নম্বর সঙ্গে মিলিয়ে গাড়িতে মরদেহগুলো ওঠানো হয়। এক নম্বর কফিনটি ছিল ইউএস বাংলার পাইলট আবিদ সুলতানের মেরদেহ। দুই নম্বর কফিনে ছিল কোপাইলট পৃথুলা রশিদের মরদেহ। এ ছাড়া রাফিকুজ্জামান, তাঁর স্ত্রী সানজিদা হক ও ছেলে অনিরুদ্ধ জামানের মরদেহ ১৩ নম্বর গাড়িতে, ৬ নম্বর গাড়িতে নেওয়া হয় প্রিয়ক ও তাঁর মেয়ে তামারা প্রিয়ন্ময়ীর মৃতদেহ। ১০ নম্বর গাড়িতে বেগম হুরুন নাহার বিলকিস বানু ও মো. ইমাম হাসানের মরদেহ রাখা হয়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি