সিলেট ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, মার্চ ১২, ২০১৮
বিশ্বভূবন ডেস্ক: নেপালের রাজধানী কাঠামান্ডুতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্তের ঘটনায় এ পযন্ত ৩৮ জন নিহত হয়েছেন। এ সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আহত অবস্থায় ২৩ জনকে উদ্ধার করা হয়েছে।এদের মধ্যে ১০ জন আশঙ্কাজনক।
সোমবার (১২ মার্চ) দুপুর ২টা ২০ মিনিটে ত্রিভুবন আর্ন্তজাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিমানটি বিধ্বস্ত হয়। নিহতের মধ্যে কয়েকজনের নাম প্রকাশ করছে সংবাদমাধ্যমগুলো; যাদের মধ্যে সবাই বাংলাদেশি।
নাম পাওয়া যাত্রীরা হলেন- উম্মে সালমা, রকিবুল হাসান, প্রীতিলা রশিদ, নাদিয়া আফরিন চৌধুরী।
ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের জেনারেল ম্যানেজার রাজকুমার ছেত্রী বলেন, আমরা ৩৮জন নিহত হওয়ার খবরটি নিশ্চিত করতে পারছি। দুর্ঘটনাস্থল থেকে উড়োজাহাজের ব্ল্যাকবক্সটি উদ্ধার করে হয়েছে।
কাঠমান্ডুতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস জানান, খবর পেয়েই দ্রুত বিমানবন্দরে ছুটে আসি। তবে এখনও উদ্ধার কাজ চলছে। এখনও হতাহতের সংখ্যা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
এদিকে ড্যাশ-৮ পিএস ২১১ মডেলের ৭৬ আসনের প্লেনটি বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় ঢাকার হজরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর ত্যাগ করে।
উড়োজাহাজটিতে চারজন ক্রুসহ মোট ৭১ জন ছিলেন। এর মধ্যে বাংলাদেশি পর্যটক ছাড়াও নেপালের নাগরিক ছিলেন বলে জানা গেছে।
দেশি-বিদেশি সংবাদমাধ্যম জানাচ্ছে, দুর্ঘটনার পরপরই সেখানে উদ্ধার কাজ চালায় দমকলসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ছুটে যায় সেনাবাহিনীও।
দুর্ঘটনার এখনও কোনো কারণ জানা যায়নি। তবে বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, আমাদের ধারণা, যান্ত্রিক ক্রটির কারণে ল্যান্ডিংয়ের সময় দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। দুর্ঘটনার পর বিমানবন্দরটি বন্ধ রাখা হয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি