প্রবাসী সাবেক ছাত্রনেতা আকবরের ভাই জাকির হোসেনের ওপর পরিকল্পিত হত্যাচেষ্টা

প্রকাশিত: 2:04 PM, December 25, 2025

প্রবাসী সাবেক ছাত্রনেতা আকবরের ভাই জাকির হোসেনের ওপর পরিকল্পিত হত্যাচেষ্টা

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ডিসেম্বর আনুমানিক সকাল ১১টার সময়, পূর্ব শত্রুতার জের ধরে সিলেটের বিয়ানীবাজার থানাধীন মাথিউরা ইউনিয়নের দুধবকসী গ্রামের বাসিন্দা জাকির হোসেন (পিতা: আব্দুর রাজ্জাক)-এর ওপর পরিকল্পিতভাবে সন্ত্রাসী হামলা চালানো হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন জাকির হোসেন নিজ গ্রামের মাঠে গরু চরাতে গেলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং প্রাণে হত্যার উদ্দেশ্যে মাথা ও মুখে প্রচণ্ড আঘাত করে।
জাকির হোসেনের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা তাকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। হামলায় তার মাথায় গুরুতর আঘাত, ডান কানের বড় অংশ কোপে প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়, এবং রড/লোহার আঘাতে দাঁতের মাড়ি ফেটে যায়।
আহত অবস্থায় তাকে প্রথমে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা গুরুতর বিবেচনায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি ভিত্তিতে রেফার করেন। তবে প্রাণনাশের আশঙ্কায় তিনি গোপনে ইবনে সিনা হাসপাতালে ভর্তি হন। সেখানে তার কানে ২১টি সেলাই দেওয়া হয়।
অবস্থা গুরুতর হওয়ায় তাৎক্ষণিকভাবে দাঁতের মাড়ির অপারেশন সম্ভব হয়নি।
এদিকে, হামলাকারীরা বারবার হুমকি দিয়ে যাচ্ছে যে, কোনো ধরনের মামলা করা হলে জাকির হোসেনকে প্রাণে হত্যা করা হবে। একই সঙ্গে তার পরিবারের অন্যান্য সদস্যদেরও হুমকি দেওয়া হচ্ছে—মামলা করলে বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার ভয় দেখানো হচ্ছে।
ভুক্তভোগী পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে এবং প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ