সিলেট ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০১৮
প্রভাতবেলা প্রতিবেদক: বাংলাদেশ এসোসিয়েশন কার্ডিফ এর উদ্যোগে টেকনাফের উনচিপাং রোহিঙ্গা শরনার্থি শিবিরে ত্রাণ সামগ্রী প্রদান করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় ১হাজার রোহিঙ্গাদের মধ্যে বিভিন্ন ধরনের খাদ্য ও কাপড় প্রদান করা হয়।সিটি অফ কার্ডিফ এন্ড কাউন্টি কাউন্সিলের সাবেক ডেপুটি লর্ড মেয়র কাউন্সিলর আলী আহমদের নেতৃত্বে ১৭ সদস্যের একটি দল গত ২১, ২২ও ২৩ জানুয়ারী এই ত্রাণ সামগ্রী বিতরণ করে।
মায়ানমার সামরিক জান্তার বর্বরতা থেকে প্রাণ বাঁচাতে আসা রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ এসোসিয়েশন কার্ডিফ। প্রায় ৪০ লক্ষ টাকার ত্রাণ সামগ্রী প্রদান করে প্রবাসের এই সংগঠনটি। কার্ডিফ ডেলিগেট টিমের কোঅর্ডিনেটর সাংবাদিক কবীর আহমদ সোহেল ৩ দিনব্যাপি এই ত্রাণপ্রদান কার্যক্রম সমন্বয় করেন। এই কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন কার্ডিফের চেয়ারম্যান কাপ্তান মিয়া, সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ, শাহজালাল মসজিদ কার্ডিফের সেক্রেটারী আনা মিয়া, কার্ডিফ ডেলিগেট টিমের সদস্য সোয়েব কামালী, আনহার মিয়া, কার্ডিফ মেট্রোপলিটন ইউনিভার্সিটির লেকচারার ড্যানিয়েল পিটারসন প্রমূখ। টেকনাফের উনচিপাং রোহিঙ্গা শরনার্থি শিবিরের এক হাজার রোহিঙ্গা পরিবারের মধ্যে প্রতি পরিবারে ১০ কেজি চাল, ৩কেজি ডাল,২কেজি পিয়াজ,৩লিটার সোয়াবিন, ১কেজি লবণ প্রদান করা হয়। ভুক্তভোগি রোহিঙ্গাদের মধ্যে ২হাজার কম্বল, ২হাজার সোয়েটারসহ বিভিন্ন ধরণের শীতবস্ত্র প্রদান করে বাংলাদেশ এসোসিয়েশন কার্ডিফ। শিশুদের মধ্যে উন্নতমানের শিশুখাদ্য ও বেবীমিল্ক বিতরণ করেন বৃটেনের এই প্রবাসিরা। এছাড়া বিপুল পরিমাণ ঔষধ সামগ্রীও প্রদান করে বাংলাদেশ এসোসিয়েশন কার্ডিফ।
অর্ধাহারে অনাহাওে থাকা রোহিঙ্গারা ত্রাণ পেয়ে ত্রাণদাতাদের ধন্যবাদ জানিয়ে আল্লাহর দরবারে তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
কার্ডিফ ডেলিগেট টিমের প্রধান সাবেক লর্ড মেয়র কাউন্সিলর আলী আহমদ এ প্রসঙ্গে গণমাধ্যমকে বলেন, শুধু কার্ডিফ নয়, গোটা যুক্তরাজ্যের প্রবাসি বিভিন্নভাবে এদেশের মানুষকে সহযোগিতা করে যাচ্ছেন, আমি এদেশের মানুষের বিশেষ করে রোহিঙ্গাদের দু:খ কষ্ট অনুভব করি,তাদের সাহায্যের চেষ্টা করি।
বাংলাদেশ এসোসিয়েশন কার্ডিফ এর চেয়ারম্যান কাপ্তান মিয়া বলেন, কার্ডিফের প্রবাসিরা কষ্ট করে যে অর্থ সাহায্য করেছেন আজ তা সফল হয়েছে। রোহিঙ্গাদের দানকারী কার্ডিফবাসি এবং বাংলাদেশের সমন্বয়কারী ও ব্যবস্থাপনায় সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ জানাই।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি