এই সরকার গণতন্ত্র হত্যাকারী সরকার : মকসুদ

প্রকাশিত: ১:১৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০১৬

শেখ হাসিনা সরকার দেশের গণতন্ত্র হত্যাকারী সরকার। ফ্যাসিস্ট সরকার হিসাবে দেশ ও বিদেশে খ্যাতি পেয়েছে। এই সরকার মানবাধিকার লঙ্ঘন করেছে। দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, দেশের প্রতিটি প্রশাসন যন্ত্রকে দলীয়করণ করেছে।বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মকসুদ আহমদ উপরোক্ত কথা বলেছেন।

তিনি অবিলম্বে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্না সহ সকল রাজবন্দিদের মুক্তির দাবী জানান অন্যথায় সমগ্র সিলেট ব্যাপী ছাত্র-জনতার ঐক্যবন্ধ ভাবে পরবর্তী কর্মসূচি ঘোষনা করতে বাধ্য হবে।

তিনি (১৫ সেপ্টেম্বর) বৃহস্পতিবার দক্ষিণ সুমার কমদতলী পয়েন্ট থেকে দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের উদ্যোগে সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্নার মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষপ্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদল নেতা এনামুল হকের সভাপতিত্বে ও সুহেল ইবনে রাজার এবং কবির আহমদ চৌধুরী উজ্জ্বল’র যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্যে রাখেন মহানগর ছাত্রদল নেতা ফখরুল ইসলাম রুমেল, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন সুমন, এহতেশামুল হক সবুজ, অলিউর রহমান অলি, ফয়সল আহমদ।

আরও পড়ুন  একাট্টা সিলেট বিএনপি || গণসমাবেশ সফলে ব্যাপক প্রস্তুতি

বক্তব্যে রাখেন ও উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা আতাউর রহমান, ফরহাদ হোসেন ময়না, লায়েক আহমদ, সাহেল শাহ, মাহতাবুর রহমান বাবর, জুবায়ের আহমদ টুনু, ফখরুল ইসলাম, দিলওয়ার হোসেন, মিজান আহমদ, আবু বক্কার সিদ্দিক, হুমায়ুন রশিদ, আনোয়ার হোসেন, সুমন আহমদ, তাজুল ইসলাম, সামছুদ্দিন শুভ, আবু রায়হান রাজু, জাকির হোসেন, মেহদী হাসান সাজাই, খালেদুর রহমান সানি, অলিউর রহমান ফেরদৌস, মামুন সাদি, আলী আহমদ জুয়েল, লায়েক আহমদ, আলী আহমদ রণি, রকিব আহমদ, ফাহাদ আহমদ, লিমন আহমদ, জাহাঙ্গীর হোসেন, কাওসার আহমদ, জাকির আহমদ, আব্দুল ওয়াহিদ, শরিফ আহমদ, সাহেল আহমদ, সামি, দুলাল আহমদ, সুহেল আহমদ, বাছিত আহমদ, সানুর আহমদ, জাহেদ আহমদ, সুমন আহমদ, রহিম আহমদ, পাবেল, ফখর আহমদ, শাহাজাহান, জামিল, শামীম আহমদ, অভি, মামুন, সামাদ, ইমন, আল আমিন, সম্রাট, জাহাঙ্গীর-২, কয়েছ আহমদ, মাছুম আহমদ, আরিফ আহমদ, তালহা আহমদ, ইব্রাহীম খলিল, সামাদ, শাকিল, ফারুক, বুলবুল, পাপ্পু, শিবলু, মাহবুব, জাবের, আবু হাসনাত টনি, রাকিব আলী, কুতুব উদ্দিন, আমির হোসেন, হাবিব, জুনেদ আহমদ, জনি, লিটন, মিজান প্রমুখ। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ