সিলেট ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:৩৪ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে ঈদুল ফিতরের মতো ঈদুল আজহার জামাতও অনুষ্ঠিত হচ্ছে না। করোনা পরিস্থিতির কারণে এ সিদ্ধান্ত নিয়েছে শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটি ।
গতকাল সোমবার বিকেলে শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির অনলাইন জুম সভায় এ সিদ্ধান্ত হয়। পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল্লাহ আল মাসউদ, সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ঈদগাহ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবদুল কাদির ভূইয়াসহ ঈদগাহ পরিচালনা কমিটির সদস্যরা এতে অংশ নেন।
সভা শেষে ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শোলাকিয়া ঈদগাহ ঈদের দিন বন্ধ থাকবে। সেইসঙ্গে ঈদগাহ সংলগ্ন মসজিদটিও বন্ধ থাকবে। শহরের শহীদী মসজিদ, পাগলা মসজিদসহ বিভিন্ন মসজিদে ঈদের এক বা একাধিক জামাত অনুষ্ঠিত হবে।
সভায় সিদ্ধান্ত হয়, ঈদের দিন বাড়ি থেকে মুসল্লিরা নিজ দায়িত্বে জায়নামাজ ও টুপিসহ মাস্ক পরে মসজিদে নামাজ পড়তে যাবেন। এক কাতার ফাঁক রেখে নিরাপদ দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে মসজিদে নামাজ পড়ার আহ্বান জানানো হয়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি