জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে হামলার চেষ্টা

প্রকাশিত: ২:২২ পূর্বাহ্ণ, এপ্রিল ২, ২০২৬

জগন্নাথপুর প্রতিনিধি: জগন্নাথপুর উপজেলার হাবিবপুর এলাকায় এক যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে ঢুকে হামলার করার অভিযোগ পাওয়া গেছে । গতকাল- বুধবার রাত অনুমান ৯ ঘটিকায় জগন্নাথপুর উপজেলার হাবিবপুর এলাকায় এই ঘটনা ঘটে। প্রবাসীর নাম- তাছনিম রহমান ছায়মা তিনি জগন্নাথপুর উপজেলা হাবিবপুর গ্রামের মৃত লুৎফুর রহমানের কন্যা।বর্তমানে স্বামীকে নিয়ে যুক্তরাজ্যে অবস্থান করছেন।

তাছনিম রহমান ছায়মার মা নাছিমা বেগম এর অভিযোগ, বুধবার রাত অনুমান ৯ ঘটিকায় ১ টি মোটরসাইকেলে ২ জন হেলমেটধারী লোক বাসার সামনে এসে তাছনিম রহমান ছায়মার এর নাম ধরে ডাকাডাকি করে। তখন পরিবারের সদস্যরা আতংকিত হয়ে পড়েন। একপর্যায়ে তিনি বাহিরে এসে প্রতিবাদ করলে তাকে হেলমেটধারী লোকটা অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে একপর্যায়ে তারা তার নিকট ৩০ লক্ষ টাকা দাবী করে অন্যতায় তারা তাছনিম রহমান সায়মা দেশে আসলে তাকে খুন করে লাশ গুম করার হুমকি দিয়া দ্রুত মোটরসাইকেল নিয়া বাসা ত্যাগ করে।
হামলাকারীরা হেলমেট ও মাস্ক পরিহিত থাকায় কাউকে চিনতে পারেন নি বলে জানিয়েছেন তাছনিম রহমান ছায়মার মা নাছিনা বেগম।

আরও পড়ুন  সিলেটের সাদাটিকর থেকে ইয়াবাসহ গ্রেপ্তার ২

প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল ১ এপ্রিল ২০২৬ ইং আনুমানিক সন্ধা/ রাত ৯টার সময় মানুষের হট্টগোল শুনে বাইরে এলে তারা দেখতে পান দুইজন হেলমেট পড়িত যুবক যুক্তরাজ্য প্রবাসী সায়মার পরিবারের সাথে বাকবিতণ্ডা করছে। তারা খুব উত্তেজিত ছিলো, তারা সায়মার মায়ের কাছে ৩০ লক্ষ টাকা দাবী করে অন্যতায়ও সায়মা দেশে আসলে তাকে খুন করে লাশ গুম করার হুমকি দিয়ে দ্রুত চলে যায়।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, “শুনেছি যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে ঢুকে কে বা কারা তার মাতার নিকট ৩০ লক্ষ টাকা দাবী করেছে । কেউ থানায় অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

সর্বশেষ সংবাদ