এবার ঝিনাইদহের পোড়াহাটিতে ‘জঙ্গি আস্তানা’

প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০১৭

সংবাদদাতা, ঝিনােইদহ: ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ওই এলাকার একটি বাড়িতে ‘জঙ্গি আস্তানা’ রয়েছে সন্দেহে শুক্রবার বিকাল পাঁচটার পর থেকে সেখানকার কয়েকটি বাড়ি ঘিরে রাখা হয়েছে।

পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের উপ কমিশনার মহিবুল ইসলাম খান জানান, ধারণা করা হচ্ছে সন্দেহভাজন ওই বাড়িটি ‘নব্য জেএমবি’র বোমা তৈরির কারখানা। বাড়িটিতে প্রচুর বিস্ফোরক থাকতে পারে বলে তিনি জানান।

মহিবুল ইসলাম খান বলেন, ওই এলাকায় জঙ্গি রয়েছে এমন তথ্য আমাদের কাছে ছিল। সে অনুযায়ী গতকাল আমাদের সদস্যরা সেখানে যায় এবং সন্ধ্যায় আমরা ওই বাসা ঘিরে ফেলি।

গ্রামটির মোড়ে মোড়ে সোয়াট,  রাব, পুলিশসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ