সিলেট | |
প্রকাশিত: 1:48 AM, August 14, 2020
এম.রাজু আহমেদ, আঞ্চলিক প্রধান জুড়ী♦
মধ্যপ্রাচ্যের ওমানে উটের লাথিতে ফয়াজ মিয়া (২৫) নামের এক বাংলাদেশি যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার ১২ আগস্ট রাত ৮ টার (বাংলাদেশ টাইম) দিকে মারা যান তিনি। নিহত ফয়াজ কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের দক্ষিণ দিলদারপুর গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে।
নিহত ফয়াজের ছোট ভাই মোঃ রেনু মিয়া জানান, সাড়ে তিন বছর আগে মধ্যপ্রাচ্যের ওমানে পাড়ি জমিয়েছিলেন ফয়াজ। তিনি ওমানের ইবরা শহরে একটি সবজি বাগানে কাজ করতেন। এছাড়াও তিনি ওই বাগানের পাশেই একটি উটের ফার্মে পার্ট টাইম কাজ করতেন। প্রতিদিনের ন্যায় বুধবার বাংলাদেশ টাইম রাত ৮ টার দিকে উটকে খাবার দিতে যান ফয়াজ মিয়া। এসময় ফার্মের উটের লাথিতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। খবর পেয়ে স্থানীয় প্রশাসন তাঁর লাশ উদ্ধার করে ইবরা হাসপাতালে নিয়ে যায়।
এদিকে ছেলের মৃত্যুর খবর শুনে মা, ভাই-বোনসহ আত্মীয় স্বজনের বুকফাটা কান্নায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে বাড়িতে। ছেলেকে শেষ বারের মতো দেখার জন্য বার বার বিলাপ করেছেন নিহত ফয়াজের বৃদ্ধ মা।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি