কক্সবাজারে বন্দুকযুদ্ধে ইয়াবা ডন’ খ্যাত বদির বেয়াই নিহত

প্রকাশিত: 12:02 PM, May 25, 2018

কক্সবাজার সংবাদদাতাঃ কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে দুই মাদক ব্যবসায়ী গ্রুপের ‘বন্দুকযুদ্ধে’ উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদির বেয়াই ও টেকনাফের কথিত ‘ইয়াবা ডন’ এবং ইউনিয়ন পরিষদ সদস্য আকতার কামাল (৪১) নিহত হয়েছে।

কক্সবাজার পুলিশ কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার (২৫ মে) সাকাল ভোরে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের হিমছড়ির ২ নং ব্রীজ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

টেকনাফের সাবরাং ইউপি’র চেয়ার‌ম্যান নুর হোসেন জানান, নিহত আকতার কামাল এমপি বদির বড় বোন শামসুন্নাহারের দেবর ও টেকনাফের সাবরাং ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সদস্য এবং একই এলাকার মৃত নজির হোসেনের ছেলে।

রামু থানার ওসি লিয়াকত আলী সিকদার জানান, শুক্রবার ভোরে ইয়াবার লেনদেনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে মেরিন ড্রাইভ সড়কে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আকতার কামালের মৃতদেহ খুঁজে পায়। এসময় মৃতদেহের পাশ থেকে ৩ হাজার ইয়াবা, ১টি দেশীয় তৈরি এলজি এবং ৪ রাউন্ড কার্তুজ ও ৩ টি খোসা উদ্ধার করা হয়।

আরও পড়ুন  শ্যামনগরে ঝড়ে লন্ডভন্ড শতাধিক ঘরবাড়ি

তিনি আরও জানান, কামাল স্বরাষ্ট্রমন্ত্রণালয় ও পুলিশের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী। তার বিরুদ্ধে টেকনাফ থানায় পাঁচটি মামলা রয়েছে। এর মধ্যে দু’টি ইয়াবা ও একটি মানবপাচার মামলা রয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল জানান, ‘নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে।’

 

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ