করোনায় আক্রান্ত প্রায় ৫ হাজার, মৃত্যু বেড়ে ১৪০

প্রকাশিত: ২:৫১ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২০

করোনায় আক্রান্ত প্রায় ৫ হাজার, মৃত্যু বেড়ে ১৪০

 

প্রভাতবেলা প্রতিবেদক:

দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ১৪০ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩০৯ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৯৯৮ জন।

 

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

 

অতিরিক্ত মহা-পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৩৩৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩০৯ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৯৯৮ জন। গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ১৪০ জনের মৃত্যু হয়েছে।

 

অধ্যাপক নাসিমা সুলতানা জানান, যে ৯ জন মারা গেছেন তাদের মধ্যে নারী ৫ জন এবং বাকিরা পুরুষ।

 

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ২৭ লাখ ৯০ হাজার ৯৮৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ৯৫ হাজার ৯২০ জন। বিপরীতে সেরে উঠেছেন ৮ লাখ ৭ হাজার ৬২৩ জন।

আরও পড়ুন  ভারত থেকে অনুপ্রবেশের সময় চার নাইজেরিয়ান আটক

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ