করোনায় আক্রান্ত সাবেক মেয়র কামরান

প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, জুন ৫, ২০২০

করোনায় আক্রান্ত সাবেক মেয়র কামরান

 

প্রভাতবেলা প্রতিবেদক:

 

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের করোনা ভাইরাস রিপোর্ট পজিটিভ এসেছে।

 

এর আগে উনার সহধর্মিনী আসমা কামরানও করোনায় আক্রান্ত হয়েছিলেন।

বদর উদ্দিন আহমদ কামরান করোনা পজেটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন ।

 

জানা গেছে, কয়েকদিন আগে আসমা কামরান নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত বলে শনাক্ত হন। এরপর গতকাল বৃহস্পতিবার বদর উদ্দিন আহমদ কামরানের নমুনা সংগ্রহ করা হয়। আজ শুক্রবার ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় তিনি পজিটিভ শনাক্ত হন।

 

প্রভাতবেলা/এমএ

 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ