সিলেট ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:০৬ পূর্বাহ্ণ, এপ্রিল ১১, ২০২০
আক্রান্তের সংখ্যায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত ৪ লাখ ৭৮ হাজার ৩৬৬ জন। মৃতের সংখ্যা ১৭ হাজার ৯২৭। মৃত্যুর দিক দিয়ে দেশটি দ্বিতীয় স্থানে। তবে যে হারে দেশটিতে হু হু করে মৃতের সংখ্যা বাড়ছে শিগগিরই প্রথম স্থানে অবস্থান করবে।
করোনায় মৃতের দিক থেকে প্রথমে অবস্থান করা ইতালিতে এখন পর্যন্ত মারা গেছে ১৮ হাজার ৮৯৪ জন। আক্রান্ত ১ লাখ ৪৭ হাজার ৫৭৭ জন।
এছাড়া স্পেনে আক্রান্ত ১ লাখ ৫৭ হাজার ৫৩ জন। মারা গেছে ১৫ হাজার ৯৭০ জন।
ফ্রান্সেও মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। দেশটিতে বর্তমানে করোনায় মারা যাওয়ার সংখ্যা ১২ হাজার ২১০ জন। আক্রান্ত ১ লাখ ১৭ হাজারের বেশি।
তবে জার্মানিতে আক্রানের সংখ্যা ১ লাখ ১৯ হাজার হলেও মৃতের হার কম। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছে ২ হাজার ৬০৭ জন।
এদিকে করোনায় লাফিয়ে মৃতের সংখ্যা বাড়ছে ব্রিটেনেও। দেশটিতে মৃতের সংখ্যা ৮ হাজার ৯৫৮ জন। আক্রান্ত ৭০ হাজারের বেশি।
ইরানে করোনায় আক্রান্ত ৬৮ হাজারের বেশি। মৃত্যু ছাড়িয়েছে ৪ হাজার।
প্রাণঘাতী এই ভাইরাস ইতিমধ্যে বিশ্বের ১৮০ টির বেশি দেশে এখন পর্যন্ত ছড়িয়েছে।
তবে গত বছরের ডিসেম্বরে চীনের উহানে সর্বপ্রথম এই ভাইরাস ছড়িয়ে পরলেও দেশটি ইতিমধ্যে নিয়ন্ত্রণে এনেছে বলে জানিয়েছে। ওয়াল্ডওমিটার ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি