সিলেট | |
প্রকাশিত: 6:43 PM, April 5, 2020
প্রভাতবেলা প্রতিবেদক:
করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি হয়েছেন আরও দুইজন।
রোববার (৫ এপ্রিল) সকালে ভর্তি হওয়া দুজনের বাড়িই মৌলভীবাজারের কুলাউড়ায়। এ নিয়ে এ হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হলো ৫ জন।
শামসুদ্দিন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুশান্ত মহাপাত্র বলেন, করোনার উপসর্গ নিয়ে কুলাউড়া থেকে হাসপাতালে ভর্তি দুজনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হবে। তবে ভর্তিকৃত সকল রোগীর অবস্থা মোটামুটি স্থিতিশীল রয়েছে বলে জানান তিনি।
এর আগে জ্বর, সর্দি-কাশি নিয়ে শনিবার মৌলভীবাজারের বড়লেখা ও শ্রীমঙ্গল থেকে দুজন সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হন।
তিনি আরও জানান, হাসপাতালে চিকিৎসাধীন তিনজনের মধ্যে সিলেটের মধ্যবয়স্ক ব্যক্তি শুক্রবার ভর্তি হয়েছেন। আর বড়লেখার যুবক ভর্তি হয়েছেন শনিবার সকালে। এই দুইজনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। তাদের রিপোর্ট আজকে রাতের মধ্যে আসার কথা।
তিনি বলেন, শ্রীমঙ্গলের কিশোরী সন্ধ্যায় এসে ভর্তি হয়েছেন। তার নমুনা রোববার সকালে ঢাকায় পাঠানো হয়। এ রিপোর্ট আগামীকাল সোমবার জানা যাবে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি