সিলেট ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১১:৪৭ পূর্বাহ্ণ, অক্টোবর ২৭, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিমকে সাময়িকভাবে বরখাস্ত করা হচ্ছে। প্রশাসন থেকে এ সংক্রান্ত নথি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যাওয়ার পর তিনি বরখাস্ত হবেন।
মাদক গ্রহণ ও বেআইনিভাবে ওয়াকিটকি রাখার দায়ে র্যাবের ভ্রাম্যমাণ আদালত ১ বছরের সাজা দেওয়ার কারণে তাকে বরখাস্ত করা হবে বলে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলাল উদ্দিন আহমেদ নিশ্চিত করেছেন।
হেলাল উদ্দিন আহমেদ জানান, কোনো জনপ্রতিনিধির অপরাধের সাজা হলে প্রচলিত আইন অনুযায়ী প্রথমে সাময়িক বরখাস্ত করা হয়। পরবর্তী সময়ে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হয়। সে অনুযায়ী ইরফানকে সাময়িক বরখাস্ত করা হবে।
মদপান ও অবৈধ ওয়াকিটকি ব্যবহার করার দু’টি অভিযোগে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ ইরফান সেলিম ও তার দেহরক্ষী মো. জাহিদকে কারাদণ্ড দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
ধানমন্ডিতে সংসদ সদস্য হাজী সেলিমের গাড়ির সঙ্গে নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিমের মোটরসাইকেলের ঘষা লাগায় তাকে বেধড়ক মারধর করেছেন গাড়িতে থাকা কয়েকজন। মারধরের ঘটনায় ভুক্তভোগী নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিম আহত হন। এ ঘটনায় সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে মোহাম্মদ ইরফান সেলিমসহ চারজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিম।
ওই মামলার পরিপ্রেক্ষিতে সোমবার সাড়ে ১২টার দিকে হাজী মোহাম্মদ সেলিমের ছেলে ইরফান সেলিমের অবস্থান শনাক্ত করে তার বাসায় অভিযান পরিচালনা করে র্যাব। পরে র্যাব ইরফান ও তার দেহরক্ষী মো. জাহিদকে গ্রেফতার করে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি