কাতারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত তিন তরুণের পরিচয় পাওয়া গেছে

প্রকাশিত: ১০:৫২ পূর্বাহ্ণ, মার্চ ২৭, ২০২২

কাতারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত তিন তরুণের পরিচয় পাওয়া গেছে
কাতারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত তিন তরুণের পরিচয় পাওয়া গেছে। তাদের একজনের বাড়ী সিলেটে অপর দু’জনের বাড়ী চট্রগ্রাম ও ফেনীতে। সংবাদদাতা, দোহা, কাতার
মারা যাওয়া ৩ তরুন হলেন, সিলেটের ইকবাল আহমেদের ছেলে আহমেদ সাফওয়ান (২১), চট্টগ্রামের মোঃ নুরুল ইসলামের ছেলে ইসরান (২২) ও ফেনীর ফজলুল হকের ছেলে আজহারুল হক (২২)।
এই ৩ তরুন তাদের গাড়ীর চাকা নষ্ট হয়ে যাওয়াতে একটি হাইওয়ের পাশে গাড়ীর চাকা বদলানোর সময় একটি গাড়ি আকস্মিক ভাবে এসে তাদের গাড়িটিকে ধাক্কা দেয় ফলে ঘটনাস্থলে ১ জনের মৃত্যু হয় এবং বাকী দুজন হাসপাতালে নেওয়ার পর মৃত্যুবরণ করেন।
মারা যাওয়া ৩ তরুন তাদের পরিবারের সাথে কাতারে বসবাস করতেন। তারা ৩ জনই কাতারে কলেজে পড়াশোনা করতেন।
বাংলাদেশি তিন তরুণ কলেজ ছাত্রের মৃত্যুতে কাতার জুড়ে বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকাভিভূত পরিবেশের সৃষ্টি হয়েছে।
এদিকে বাংলাদেশেও পরিচিত মহলে, পরিবারে বইছে শোকের ছায়া।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ