সিলেট | |
প্রকাশিত: 3:01 PM, February 14, 2021
প্রভাতবেলা ডেস্ক:
টাঙ্গাইলের কালিহাতী পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ২ জন আহত হয়েছেন।
রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে হরিপুর কেন্দ্রে এ ঘটনা ঘটে।
কালিহাতী পৌরসভার রিটার্নিং অফিসার রুমানা তানজীন অন্তরা বিষয়টি নিশ্চিত করেছেন।
আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হচ্ছেন, আওয়ামী লীগ সমর্থিত বীরবাসিন্দা যুবলীগের সাধারণ সম্পাদক জামাল হোসেন ও বিএনপি সমর্থিত ইদ্রিস আলী।
স্থানীয়রা জানান, হরিপুর কেন্দ্রের পাশেই দুপুর সাড়ে ১২টার দিকে আওয়ামী লীগ ও বিএনপি মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে লাঠির আঘাতে দুই মেয়র প্রার্থীর ২ সমর্থকের মাথা ফেটে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, ‘আমি খবর শুনে ঘটনাস্থলে যাচ্ছি।’
রিটার্নিং অফিসার রুমানা তানজীন অন্তরা বলেন, ‘হরিপুর কেন্দ্রে দুই গ্রুপের সমর্থকের মধ্যে একটি ঘটনা ঘটেছিলো। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি