সিলেট ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:২৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
প্রভাতবেলা প্রতিবেদক: একাধারে চারবার পেছালো সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ। এবার মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ পিছিয়ে নেওয়া হয়েছে আগামী ১ মার্চ (বুধবার)।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে আদালতে আসামিরা হাজির না হওয়ায় সাক্ষ্যগ্রহণ করেননি সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান।
ইতোপূর্বে ১৭ ও ১৮ জানুয়ারি এবং ৮ ফেব্রুয়ারি সাক্ষী ও আসামি না আসার জটিলতায় সাক্ষ্যগ্রহণ পেছানো হয়েছিলো।
সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট কিশোর কুমার কর প্রভাতবেলাকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বুধবার মামলার ধার্য তারিখে জামিনে থাকা সিলেট সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র গৌছসহ জামিনে থাকা আসামিরা আদালতে হাজির থাকলেও সাক্ষী ও ঢাকার কাশিমপুর কারাগারে থাকা আসামিদের কেউই হাজির হননি।
যে কারণে সাক্ষ্যগ্রহণের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। আলোচিত এ মামলায় ১৭১ জন সাক্ষীর মধ্যে ৪৬ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে জনসভায় গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। এ ঘটনায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সাধারণ সম্পাদক সংসদ সদস্য আব্দুর মজিদ খান বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেন।
২০১৪ সালের ২১ ডিসেম্বর ২৫ জনের নাম উল্লেখ করে আদালতে এ মামলার সম্পূরক চার্জশিট দেন তদন্তকারী কর্মকর্তা সিআইডি সিলেট জোনের এএসপি মেহেরুন নেছা পারুল।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি