কিশোর কন্ঠের খামখেয়ালীপনা না প্রতারণা?

প্রকাশিত: 6:38 PM, October 20, 2023

কিশোর কন্ঠের খামখেয়ালীপনা না প্রতারণা?
কিশোরকন্ঠ কর্তৃপক্ষের খামখেয়ালীপনা না প্রতারণা? কিশোর শিক্ষার্থীদের সাথে এমন আচরণ কেন?  রেজিষ্ট্রেশন করে প্রবেশ পত্র না পাওয়া  ওয়েভ পেজের ঘোষণা আর বাস্তবতার সাথে গরমিল শিক্ষার্থী অভিভাবকমহলে নানা প্রশ্নের উদ্রেক করেছে। মেধাবৃত্তি পরীক্ষা হয়েছে শুক্রবার (আজ)। রেজিস্ট্রেশন করে প্রবেশপত্র পাননি বহু শিক্ষার্থী। প্রভাতবেলা প্রতিবেদক♦

 

একজন শিক্ষার্থী প্রভাতবেলা’কে জানান, তিনি যথারীতি অনলাইনে কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষার রেজিস্ট্রেশন করেন। তাকে ক্ষুদে বার্তায় জানানো হয়, ” Your Registration is Successful. You will get your admit card soon……”

 

কিশোরকন্ঠ’র ০১৮৮৮৭১৭১৯৮ নাম্বার থেকে এই ক্ষুদে বার্তা আসে গত মঙ্গলবার। ঐ শিক্ষার্থী তার প্রবেশপত্রের জন্য অপেক্ষা করতে থাকেন। এর ফাঁকে তিনি কিশোর কন্ঠের ওয়েভ সাইটে ঢুকে নোটিশ দেখেন। সেখানে উল্লেখ করা হয় পরীক্ষা ২৭ অক্টোবর। ১৭ থেকে ২৫ অক্টোবরের মধ্যে প্রবেশ পত্র সংগ্রহ করতে হবে।

 

ঐ শিক্ষার্থী যখন নিশ্চিন্তে প্রবেশ পত্রের অপেক্ষায় তখন বৃহস্পতিবার রাত ৯ টায় তার অভিভাবকের মোবাইলে একটি ক্ষুদে বার্তা আসে। ক্ষুদে বার্তা আসে আজ ২০ অক্টোবর শুক্রবার সকাল ৯ টায় তার পরীক্ষা।

আরও পড়ুন  যুদ্ধ চাই না, তবে মোকাবিলার শক্তি চাই : প্রধানমন্ত্রী

 

শিক্ষার্থী অভিভাবকের প্রশ্ন যেখানে প্রবেশ পত্রই দেয়া হলোনা সেখানে পরীক্ষা অনুষ্টানের ক্ষুদে বার্তা রহস্যজনক। অপরদিকে কিশোর কন্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় প্রায় সাড়ে ৪ হাজার পরীক্ষার্থী অংশ নিয়েছেন বলে জানা গেছে। প্রশ্ন হলো কত হাজার রেজিস্ট্রিশন করেছিলেন? খোঁজ নিয়ে জানা গেছে এরকম বহু শিক্ষার্থী প্রবঞ্চনার শিকার হয়েছেন।

কিশোরকন্ঠের ওয়েভ পেজের ঘোষণা

কিশোরকন্ঠের ওয়েভ পেজের ঘোষণা

১৮০ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করা কত হাজার শিক্ষার্থী বঞ্চিত হয়েছেন তা কি কিশোর কন্ঠ কর্তৃপক্ষ পরিস্কার করবে। প্রবেশ পত্র না দিয়ে পরীক্ষা নেয়ার মত বেআইনী কার্যক্রম কেন করা হয়েছে তার জবাব দেবে?

প্রভাতবেলা থেকে কিশোরকন্ঠ প্রদত্ত নাম্বারে একাধিকবার কল করা হলেও নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

সর্বশেষ সংবাদ