কোম্পানীগঞ্জে টিলা ধসে দুই শ্রমিক নিহত

প্রকাশিত: 2:14 AM, January 24, 2017

সংবাদদাতা, কোম্পানীগঞ্জ: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেপিন টিলায় পাথার উত্তোলনকালে টিলা ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এরা হলো- উপজেলার ছনবাড়ী গ্রামের জালাল উদ্দিন ও ভাগারপাড় গ্রামের চুনু মিয়া। সোমবার সকালে টিলা খুঁড়ে পাথর উত্তোলনের সময় টিলা ধসে তাদের মৃত্যু হয়।
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নে ‘শাহ্ আরেফিন টিলা’র অবস্থান। পাথর খেকোরা ইতিমধ্যেই টিলার শতকরা ৭০ ভাগ ধ্বংস করে ফেলেছে পাথর উত্তোলনের মাধ্যমে। প্রায়ই এখানে টিলা ধসে প্রাণহানির ঘটনা ঘটছে। পাথর শ্রমিকরা টিলাধসে মৃত্যুবরণ করলেও থানায় কোনো মামলা হয় না। সমঝোতাসহ টাকার বিনিময়ে মাটি চাপায় মৃতের ঘটনাগুলো ধামাচাপা দেয়া হয়ে থাকে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) রুহুল আমিন জানান, শাহ্ আরেফিন টিলায় দুর্ঘটনার সংবাদ আমরা পেয়েছি। তবে নিহতের স্বজনেরা কেউ অভিযোগ নিয়ে থানায় আসেনি। আইনী ঝামেলা এড়াতে সংশ্লিষ্টরা এসব মৃত্যুর ঘটনাগুলো ধাপাচাপা দিচ্ছেন বলে ওসি জানান।

সর্বশেষ সংবাদ