সিলেট | |
প্রকাশিত: 1:12 AM, March 16, 2019
বিশ্বভূবন ডেস্ক: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুইটি মসজিদে জুমার নামাজের সময় বন্দুকধারীদের গুলিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ জনে। পুলিশ কমিশনার মাইক বুশ নিহতের সংখ্যা ৪৯ জন হয়েছে বলে নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বিবিসি ও নিউজিল্যান্ড হেরাল্ড। নিহতদের মধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে জানান পুলিশ কমিশনার মাইক বুশ।
এর আগে মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর হামলায় ৪০ জন নিহত হওয়ার খবর দিয়েছিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা অডুর্ন। তখন তিনি বলেন, মসজিদ আল নুর-এ ৩০ জন এবং লিনউড মসজিদে ১০ জন নিহত হয়েছে।
এদিকে হামলায় আহত আরো অন্তত ৪৮ জন ক্রাইস্টচার্চ হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আহতদের মধ্যে শিশুরাও রয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি