খাগড়াছড়িতে বাস উল্টে আহত ৩২

প্রকাশিত: 1:02 PM, October 17, 2023

খাগড়াছড়িতে বাস উল্টে আহত ৩২
খাগড়াছড়ির রামগড়ে শান্তি পরিবহনের একটি বাস উল্টে প্রায় ৩২ যাত্রী আহত হয়েছে। আজ মঙ্গলবার সকালে খাগড়াছড়ি-ঢাকা মহাসড়কের রামগড় মাহবুব নগর এলাকায় এ ঘটনা ঘটে।

 

এ ঘটনায় ঢাকা-খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ বাসটিকে রাস্তা থেকে সরিয়ে সড়ক যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে।

 

মগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

 

ওসি মিজানুর রহমান জানান, ‘সকালে খাগড়াছড়ি থেকে শান্তি পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে কুমিল্লা যাচ্ছিল। অতিরিক্ত গতির কারণে সড়কের বাঁকে নিয়ন্ত্রণ রাখতে না পেরে বাসটি উল্টে যায়।’ ওসি আরও জানান, আহতদের মধ্যে কারো অবস্থা গুরুতর নয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ