খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেট বিএনপি’র দোয়া মাহফিল

প্রকাশিত: 4:49 PM, August 16, 2022

খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেট বিএনপি’র দোয়া মাহফিল
দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র ৭৭তম জন্মদিন উপলক্ষে সিলেট জেলা বিএনপির উদ্যোগে  দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার বাদ জোহর শাহজালাল(র.) মসজিদ প্রাঙ্গণে সিলেট জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ করা হয়।
দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার  রোগমুক্তি, আশু সুস্থতা ও  হায়াতে তাইয়্যিবা কামনা করা হয়।
একই সাথে দেশব্যাপী চলমান গণতান্ত্রিক আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত ও যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করা হয়।
দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনা রাখেন সিলেট জেলা বিএনপি’র সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী প্রমূখ। বিজ্ঞপ্তি
আরো পড়ুনঃ
http://সড়ক-দুর্ঘটনায়-এবার-প্রাণ

সর্বশেষ সংবাদ