সিলেট | |
প্রকাশিত: 1:43 AM, March 15, 2017
প্রভাতবেলা প্রতিবেদক:গার্হস্থ্য অর্থনীতি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইনস্টিটিউট করার দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর নীলক্ষেত মোড় ও নিউমার্কেট এলাকায় অবরোধ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
১৪ মার্চ মঙ্গলবার বেলা ১১টা থেকে অবরোধ শুরু করে শিক্ষার্থীরা। প্রায় চার ঘণ্টা সড়ক অবরোধ করে দুপুর সোয়া দুইটার দিকে কর্মসূচি ঘোষণা করে এদিনের অবরোধ তুলে নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। অবরোধ শেষে সাবরিন সুলতানা নামে আন্দোলনকারী এক শিক্ষার্থী সাংবাদিকদের বলেন, ১৫ মার্চ বুধবার আবারও সকাল ১০টা থেকে আমরা নীলক্ষেত মোড়ে অবস্থান নেবো। দাবি পূরণ না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষায় অংশ নেবে না।
সোমবারও তারা একই দাবিতে রাস্তা অবরোধ করেছিল।
তাদের অবরোধের কারণে মিরপুর রোড, আজিমপুর, ঢাকা বিশ্ববিদ্যালয় ও নিউমার্কেটের ১ নম্বর গেটের পাশের রাস্তায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে আছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিদিনই তারা এই অবরোধ কর্মসূচি পালন করবেন বলে সোমবার ঘোষণা দিয়েছিলেন।
শিক্ষার্থীরা জানান, বেশকিছুদিন ধরেই ধরে তারা গার্হস্থ্য অর্থনীতি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউটের মর্যাদা দেওয়ার দাবিতে আন্দোলন করছেন। এর আগেও একাধিকবার ইনস্টিটিউট করার দাবিতে আন্দোলন হয়েছে। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের জানায়, শিক্ষাপ্রতিষ্ঠানকে ইনস্টিটিউটের আওতায় আনতে হলে সহ-শিক্ষা কার্যক্রম চালু করতে হবে। পরে সহ-শিক্ষা কার্যক্রম চালুর দাবিতে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দেন। স্মারকলিপি দেওয়ার সময় তাদের দাবি পূরণের আশ্বাস দেওয়া হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই তারা রাস্তায় নেমেছেন বলে শিক্ষার্থীরা জানিয়েছেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি