সিলেট ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক:
সিলেটের বিশিষ্ট সাংবাদিক আজিজ আহমদ সেলিম আর নেই । রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৮টা ৪০ মিনিটের দিকে তিনি ইন্তেকাল করেন । (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন) ।
আজিজ আহমদ সেলিম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ক্রমেই তাঁর অবস্থার অবনতি ঘটছিল । অবশেষে স্বজন পরিজন, সহযোদ্ধা সাংবাদিক সহকর্মীকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে ।
আজিজ আহমদ সেলিম বাংলাদেশ টেলিভিশনের সিলেট প্রতিনিধি ও দৈনিক উত্তরপূর্বের প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন । তিনি শুধুই একজন মেধাবী সাংবাদিক ছিলেন না, তিনি ছিলেন সাংবাদিক নেতা । আজিজ আহমদ সেলিম অবিভক্ত সিলেট প্রেসক্লাবের সাধারন সম্পাদক এবং পরবর্তীতে সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন ।
সিলেট নগরীর আম্বরখানা মজুমদারী এলাকার রীতা কুটিরের বাসিন্দা আজিজ আহমদ সেলিম মৃত্যুকালে স্ত্রী, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন । তাঁর গ্রামের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি