সিলেট | |
প্রকাশিত: 6:41 PM, January 23, 2020
প্রভাতবেলা ডেস্ক:: অবৈধ সম্পদ অর্জনের মামলায় ক্যাসিনোকাণ্ডে জড়িত এনামুল হক এনুর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সাবেক এ নেতার বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ কেএম ইমরুল কায়েশ এ রিমান্ডের আদেশ দেন। এর আগে মামলাটিতে এনুর ৭ দিনের রিমান্ড আবেদন করেছিল দুদক। শুনানিকালে এনুকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
আসামি পক্ষে ঢাকা বারের সাবেক সভাপতি সাইদুর রহমান মানিক রিমান্ড বাতিলপূর্বক এনুর জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তা নাকচ করেন। অন্যদিকে দুদকের পক্ষে প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর ও মীর আহমেদ আলী সালাম রিমান্ডের পক্ষে এবং জামিনের বিরোধিতা করে শুনানি করেন।
এর আগে গত ১৯ জানুয়ারি একই আদালত এনুকে এ মামলায় গ্রেফতার দেখায়। একইদিন তার ভাই রুপন ভূইয়াকে অবৈধ সম্পদ অর্জনের পৃথক মামলায় দেখানোসহ সাত দিনের রিমান্ড আবেদন করে দুদক। শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১৪ জানুয়ারি দুই ভাইকে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করে সিআইডি।
ক্যাসিনো বিরোধী অভিযানের অংশ হিসেবে গত বছরের ২৪ সেপ্টেম্বর এনামুল হক এনু ও রুপনের বাসায় অভিযান চালায় র্যাব। অভিযানে এনুর বাসা থেকে নগদ ৮৮ লাখ ৩৫ হাজার ৮০০ টাকা এবং এক কোটি ২০ লাখ টাকা মূল্যমানের ২ কেজি নয়শ আট দশমিক ৯৫ গ্রাম ওজনের ১৯ প্রকার স্বর্ণালঙ্কার উদ্ধার হয়।
দুদকের অনুসন্ধানে এনামুল হক এনু ও রুপন ভূঁইয়ার ৩৫ কোটি টাকার অবৈধ সম্পদের খোঁজ পাওয়ার পর গত ২৩ অক্টোবর পৃথক দুই মামলা দায়ের করে দুদক। এনামুল হক এনুর বিরুদ্ধে ২১ কোটি ৮৯ লাখ ৪৩ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেন দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী।
অন্যদিকে অসৎ উদ্দেশ্যে অবৈধ পন্থায় নামে-বেনামে ১৪ কোটি ১২ লাখ ৯৫ হাজার ৮৮২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রুপন ভূঁইয়ার বিরুদ্ধে দুদকের অপর সহকারী পরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী মামলা করেন।
প্রভাতবেলা /২৩-জানুয়ারি-২০/ তৌহিদ’জিহান

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি