সিলেট ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৩
গ্রেফতারকৃতরা হলেন- পাঁচবিবি উপজেলার নাকুরগাছি (ফেনতারা) এলাকার মিনহাজুল ইসলামের ছেলে তাফিজুল ইসলাম তামিম, আরজি অনন্তপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে বায়েজিদ ইসলাম ও ছোট মানিক এলাকার শাহিন মণ্ডলের ছেলে ফয়সাল।
বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচবিবি থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান।
পুলিশ জানায়, ভুক্তভোগী স্কুলছাত্রীর সঙ্গে তমালের প্রেমের সম্পর্ক ছিল। গত ৩ আগস্ট রাতে ওই ছাত্রীকে পাঁচবিবি উপজেলার ফেনতারা এলাকার বন্ধু তামিমের ফাঁকা বাড়িতে নিয়ে যান তমাল। সেখানে তারা পাঁচ বন্ধু মিলে রাতভর ওই কিশোরীকে ধর্ষণ করেন। এ ঘটনার পরের দিন ভুক্তভোগীর পরিবার বাদী হয়ে থানায় মামলা করে। ওই মামলায় প্রেমিকসহ দুইজনকে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ। পরে আদালতে দলবদ্ধ ধর্ষণের কথা স্বীকার করে আরো তিন আসামির জড়িত থাকায় তাদেরও নাম বলেন প্রেমিক। এ ঘটনায় প্রায় দুই মাস পলাতক থাকা অন্য তিন আসামিকে ঢাকার মগবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে রোববার বিকেলে আদালতে পাঠায় পুলিশ।
পাঁচবিবি থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বলেন, আসামিরা দীর্ঘদিন পলাতক থাকায় তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি