সিলেটের বালুচরে সন্ত্রাসী হামলায় যুবক আহত

প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, জুলাই ৮, ২০১৭

প্রভাতবেলা প্রতিবেদক : সিলেট নগরীর বালুচরে সন্ত্রাসীদের হামলায় এক যুবক গুরুতর আহত হয়েছেন। উপর্যুপরি ছুরিকাঘাত করে তার টাকাকড়ি ও মোবাইফোন ছিনিয়ে নিয়ে গেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় বালুচর নতুনবাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত মুছা মিয়া (২৬) বালুচর আল-ইসলাহ ৪২-এর হারিছ আলীর পুত্র। গুরুতর অবস্থায় মুছা মিয়াকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছ্।
অভিযোগে প্রকাশ, এলাকার সন্ত্রাসী শাহজাহান সহ কয়েকজনের সাথে মুছা পরিবারের বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার মুছা বালুচর নতুন বাজারে যান। এসময় শাহজাহান ও তার সহেযোগী জাহাঙ্গীর,আলম ও রশিয়া পরিকল্পিতভাবে তার উপর আকস্মিক হামলা চালায়। হামলাকারীরা মুছা মিয়ার পিটে পায়ে ও উরুতে উপর্যুপরি ছুরিকাঘাত করে। আহত হয়ে মুছা মাটিতে পড়ে গেলে তার টাকাকড়ি ও মোবাইলফোন ছিনিয়ে নেয় হামলাকারীরা। স্থানীয়রা গুরুতর অবস্তায় মুছাকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করেন।
এসএমপি’র শাহপরাণ (র.) থানার অফিসার ইনচার্জ আখতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন ।

সর্বশেষ সংবাদ