সিলেট ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১১:৪৬ পূর্বাহ্ণ, মে ২০, ২০২০
প্রতিনিধি, ছাতক:
ছাতক উপজেলার পজেলার উত্তর খুরমা ইউনিয়নের মোহনপুর গ্রামে দু’পক্ষের সংঘর্ষে সিরাজ মিয়া (৩২)নামের এক ব্যাক্তি নিহত হয়েছে। নিহত সিরাজ মিয়া মোহনপুর গ্রামের চমক আলীর পুত্র।
মঙ্গলবার (১৯মে) সন্ধ্যায় মোহনপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, মঙ্গলবার বিকেলে গ্রামের শহিদ মিয়া ও ফিরুজ আলীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায় স্থানীয় লোকজন তা সমাধান করে দিলে বাড়িতে যাওয়ার পথে ফিরুজ মিয়া ও তার লোকজন সিরাজ মিয়াকে তার বাড়ির সামনে পেয়ে দেশিয় অস্র দিয়ে আঘাত করে। এতে গুরুতর আহত হলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
সুনামগঞ্জের সহকারি পুলিশ সুপার ছাতক সার্কেল বিল্লাল হোসেন, ওসি মোস্তফা কামাল ও উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ছাতক থানার ওসি মোস্তফা কামাল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি