ছাতকে পানিতে ডুবে কিশোরের মৃত্যু

প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০১৬

হেলাল আহমদ হেলাল, ছাতকঃ ছাতকে নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে নিখিল দাস (১৬) নামের এক কিশোরের মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রায় একঘন্টা চেষ্ঠা চালিয়ে ছাতক ফায়ার সার্ভিস কর্মীরা লাশ উদ্ধার করেছে। গত বুধবার সকাল সাড়ে ৯টায় উপজেলার দোলারবাজার ইউনিয়নের মঈনপুর বাজার সংলগ্ন ভটেরখাল নদীতে এঘটনা ঘটে। নিখিল দাস একই ইউনিয়নের শরীষপুর গ্রামের জেলে খোকন দাসের পুত্র। সে মৃগী রোগে আক্রান্ত ছিলো বলে জানা গেছে।
জানা যায়, সকালে নিখিল দাস প্রতিদিনের মতো ভটেরখাল নদীতে তার ভাইয়ের সাথে নৌকা দিয়ে মাছ ধরছিল। সকাল সাড়ে ৯টায় হঠাৎ মৃগী রোগ দেখা দিলে নৌকা থেকে নদীর পানিতে পড়ে তলিয়ে যায়। তাৎক্ষণিক তার ভাই ও স্থানীয় লোকজন জাল ফেলে অনেক খোঁজাখোজি করলেও তার কোন সন্ধান মেলেনি। পরে ছাতক ফায়ার সার্ভিসের ডুবুরিরা ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ঘন্টা চেষ্ঠা চালিয়ে লাশ উদ্ধার করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ