সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:৫৫ পূর্বাহ্ণ, জুলাই ২২, ২০১৬
এইচ এম হেলাল , ছাতক : ছাতকে পানিতে ডুবে পারভেজ আলম(১১) নামের এক মাদরাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছ।
ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সদুখালী গ্রামে। পারভেজ সদুখালী গ্রামের ইলিয়াছ আলীর পুত্র ও সিংচাপইড় আলীম মাদরাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, পারভেজ আলম বিকেল আনুমানিক ৫টার দিকে কাউকে না বলে বাড়ির পার্শ্ববর্তী ভটেরখাল নদীতে গোসল করতে নামে। নদীতে সাঁতার কাটতে গিয়ে প্রচণ্ড স্রোতের কবলে পড়লে সেখানে থাকা বাশের সাকুর কেঞ্চির মধ্যে সে আটকা পড়ে। বেলা ঘনিয়ে আসলে পারভেজকে কোথাও দেখতে না পেয়ে পরিবারের লোকজন তাকে খঁজতে বের হয়। বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয় লোকজন সাকুর মধ্যে পারভেজের লাশ আটকে থাকতে দেখে তার পরিবারের লোকজনদের ডেকে আনেন। পরে স্থানীয়দের সহায়তায় পারভেজ আলমের লাশটি উদ্ধার করা হয়।
সিংচাপইড় ইউনিয়ন পরিষদের চেয়ারমান শাহাব উদ্দিন মোহাম্মদ সাহেল মাদরাসা ছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি