ছাতকে ২৪ ঘণ্টায় ৩ ধর্ষণ, গ্রেপ্তার ৩

প্রকাশিত: 7:53 PM, January 5, 2021

ছাতকে ২৪ ঘণ্টায় ৩ ধর্ষণ, গ্রেপ্তার ৩

প্রতিনিধি, ছাতক:

সুনামগঞ্জের ছাতকে ২৪ ঘণ্টায় পৃথক তিন ধর্ষণের ঘটনায় তিন ধর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুরে তিন ধর্ষককে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জানা যায়, সোমবার (৪ জানুয়ারি) ১৯ বছরের এক মেয়েকে ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী পিতা লুৎফুর রহমান বাদী হয়ে উপজেলার দোলার বাজার ইউনিয়নের লক্ষমসুম গ্রামের হিরন মিয়ার ছেলে সুমন মিয়া (২০) কে আসামী করে থানায় মামলা দায়ের করেন।

একই দিনে ১৮ বছরের অপর এক মেয়েকে ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে উপজেলার কালারুকা ইউনিয়নের মুক্তিরগাঁও গ্রামের বতাই মিয়ার ছেলে রাসেল মিয়া (৩০) কে আসামী করে থানায় মামলা দায়ের করেন। অন্যদিকে গোবিদগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নে নয় বছরের এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী কিশোরীর পিতা সাইদুল ইসলাম বাদী হয়ে ছৈলা-আফজালাবাদ ইউনিয়নের বিনন্দপুর গ্রামের হাবিবুর রহমান মোস্তফার ছেলে মো. ইয়াছিনকে আসামী করে মামলা দায়ের করেন।

আরও পড়ুন  সিকৃবিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

ছাতক থানা পুলিশ পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ধর্ষক সুমন মিয়া, রাসেল মিয়া ও ইয়াছিন মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ বিষয়ে ছাতক থানার ওসি শেখ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের সুনামগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ