সিলেট ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
সিলেটের জকিগঞ্জ উপজেলার গঙ্গারজল এলাকা থেকে ১৫শ ১ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে গ্রেফতারকৃতদের মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হচ্ছে, জকিগঞ্জের গঙ্গারজল গ্রামের মায়া মিয়া চৌধুরীর ছেলে খলিলুর রহমান (৪১) ও একই গ্রামের মৃত আব্দুল জলিল মাখন মিয়ার ছেলে দেলোয়ার আহমদ (৩৬)।
এরআগে বুধবার (২৮ অক্টোবর) রাতে র্যাব-৯ এর কমান্ডিং অফিসার লেফট্যান্টে কর্ণেল আবু মুসা মোঃ শরীফুল ইসলামের নেতৃত্বে মেজর শওকাতুল মোনায়েম ও অতিরিক্ত এসপি বসু দত্ত চাকমা এ অভিযান পরিচালনা করেন।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন জানান, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ দুজনকে গ্রেফতার করে। ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় র্যাব বাদী হয়ে জকিগঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়ের করে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি