সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:২৬ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২০
প্রতিনিধি, জগন্নাথপুর:
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার মেয়র পদে উপ নির্বাচন আজ শনিবার অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে শুক্রবার প্রতিটি ভোট কেন্দ্রে ভোটের সরঞ্জাম পাঠানো হয়েছে।
এদিকে বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টায় নির্বাচনী প্রচারণা শেষ হয়ে গেছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার চলছে। এবারের নির্বাচন অন্য নির্বাচনের তুলনায় উৎসব নেই বলেই চলে।
এর কারণ হিসেবে সচেতন মহল মনে করছেন, দুই মাস মেয়াদি এই নির্বাচন। এরমধ্যে করোনা পরিস্থিতিতে হঠাৎ করে ভোটগ্রহনের সিদ্ধান্ত। এসব কারণে ভোটারদের মধ্যে উৎসব-উদ্দীপনা নেই। নির্বাচনী এলাকায় নেই কোন উত্তাপ।
পৌরবাসীর সাথে কথা বলে জানা গেছে, ২০১৫ সালে সর্বশেষ জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আবদুল মনাফ মেয়র নির্বাচিত হন। চলতি বছরের ১১ জানুয়ারি মেয়র আবদুল মনাফ মৃত্যুবরণ করলে ফেরুয়ারি মাসে জগন্নাথপুর পৌরসভার উপ নির্বাচনসহ তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
ঘোষিত তফসিল অনুযায়ী ২৯ মার্চ ভোটগ্রহনের সিদ্ধান্ত হয়। ২৭ ফেব্রুয়ারি মনোনয়ন পত্র দাখিল ৮ মার্চ প্রত্যাহারের দিন ধার্য করা হলে চারজন প্রার্থী সর্বশেষ ভোট-যুদ্ধে অংশ নেন। নির্বাচনের সকল প্রস্তুতির পর ২১ মার্চ বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সংক্রমণের পরিস্থিতি বিবেচনা করে নির্বাচন কমিশনার পৌরসভার মেয়র পদে উপ নির্বাচন স্থগিত ঘোষণা করে। পরে ২১ সেপ্টেম্বর মেয়র পদে উপ নির্বাচন ঘোষণা করা হলে প্রার্থীরা আবার মাঠে নামেন।
নির্বাচনে চার প্রার্থী হলেন, আওয়ামী লীগের দলীয় প্রার্থী জগন্নাথপুর পৌরসভার সাবেক মেয়র যুক্তরাজ্য প্রবাসী মিজানুর রশিদ ভূঁইয়া (নৌকা), বিএনপির মনোনীত প্রার্থী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি যুক্তরাজ্য প্রবাসী রাজু আহমদ, প্রয়াত মেয়র আব্দুল মনাফের ছেলে স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী আবুল হোসাইন সেলিম (জগ) ও স্বতন্ত্র প্রার্থী সাবেক কৃতি ফুটবলার আবিবুল বারী আয়হান (মোবাইল ফোন)।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, নির্বাচনে ভোটার ২৮ হাজার ৫৫৯ তারমধ্যে পুরুষ ভোটার ১৪৩৩৮ নারী ভোটার ১৪২২১ জন। ভোট কেন্দ্র ৯টি, নির্বাচনে দায়িত্ব থাকবেন ১০ জন ম্যাজিস্ট্রেট, প্রিসাইডিং কর্মকর্তা ১১ জন সহকারী প্রিসাইডিং ৭২ জন পুলিং কর্মকর্তা ১৪৪ জন।
জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমানকে জানান, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা সকল প্রস্তুতি গ্রহণ করেছি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি