সিলেট ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০১৭
আনন্দঝর্ণা প্রতিবেদক: অবশেষে জল ঘোলা করে তীব্র সমালোচনার মুখে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে স্ত্রী হিসেবে স্বীকার করে নিয়েছেন চিত্রনায়ক শাকিব খান। ‘অপু আমার স্ত্রী আর আব্রাহাম আমারই সন্তান। অপুকে কেউ ভুল বুঝিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করেছে। এখন আমাদের সম্পর্ক স্বাভাবিক। গতকাল (১০ এপ্রিল) আমি অপুকে নিয়ে রাগের মাথায় গণমাধ্যমে অনেক কথা বলেছি।’
১১ এপ্রিল (মঙ্গলবার) দুপুরে একাধিক গণমাধ্যমে এমন কথা জানিয়েছেন শাকিব খান। একদিনের জল্পনা-কল্পনার পর অবশেষে এক হওয়ার কথা জানালেন অপু-শাকিব।
শাকিব নিজের ভুল স্বীকার করেছেন। তবে এটাও জানালেন যে, অপু অন্যের কথা শুনে এমনটা করেছে। এখন তারা সুন্দর ভবিষ্যতের প্রত্যাশা করেন।
এদিকে অপু জানান, শাকিব যে তাকে এবং তার সন্তানকে গ্রহণ করে সবকিছু স্বাভাবিক বলে উল্লেখ করেছেন, এটা এই নায়িকার জন্য অনেক বড় পাওয়া।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি