জাফলংয়ে বাস খাদে মা ছেলে নিহত

প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, মে ২২, ২০১৭

জাফলংয়ে বাস খাদে মা ছেলে নিহত

প্রভাতবেলা প্রতিবেদক: সিলেট তামাবিল সড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মা ও সন্তান নিহত ও ২০ জন আহত হয়েছেন। সোমবার বেলা সাড়ে ৩ টার দিকে জাফলং মোহাম্মদপুর নামক স্থানে যাত্রীবাহি বাস (জ-১৪-০০৩১) নিয়ন্ত্রণ হারিয়ে ফেল্লে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই প্রাণ হারান  দু’বছরের সন্তান সাদসহ মা শিল্পী আক্তার (৩০)। ঘটনাস্থল থেকে  ব্যবসায়ী এম.এ.জলিল জানান, সিলেট থেকে জাফলংগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই শিল্পী আক্তার ও তার ছেলে সাদ নিহত হয়। দুর্ঘটনায় শিল্পী আক্তারের স্বামী আল আমিনসহ আরো প্রায় ২০ জন আহত হন। এদের মধ্যে গুরুতর আহত ৫ জনকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত  গৃহবধু শিল্পী আক্তার (২৮) ও তার ছেলে সাদ (২) এর বাড়ী জাফলংয়ের নয়াগাঙ্গের পাড় গ্রামের। দুর্ঘটনায় শিল্পী আক্তারের স্বামী আল আমিনও আহত হয়েছেন।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ