সিলেট ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক:
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ৬৪টি দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাদ্দকৃত ১২০ বান্ডিল ঢেউটিন ও প্রতি বান্ডিল ঢেউটিনের সাথে নগদ ৩ হাজার করে টাকা বিতরণ করেছেন সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের সংসদ সদস্য এডভোকেট শামীমা শাহরিয়ার।
রোববার (৫ জুলাই) বিকেলে উপজেলা কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গণে দরিদ্রদের মাঝে এসব ঢেউটিন ও নগদ টাকা বিতরণ করেন তিনি।
এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জামালগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ দেবের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার।
এছাড়া আরও বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এরশাদ হোসেন, জেলা কৃষক লীগের সদস্য সচিব বিন্দু তালুকদার, প্রেসক্লাবের সভাপতি অঞ্জন পুরকায়স্থ প্রমুখ।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি