সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, জুলাই ১, ২০২০
আঞ্চলিক অফিস, জুড়ী: জুড়ীতে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে (ইউএনও) আল-ইমরান রুহুল ইসলাম যোগদান করেছেন। মঙ্গলবার(৩০জুন) তিনি নতুন কর্মস্থলে দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে তিনি নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় কর্মরত ছিলেন। হবিগঞ্জের বাহুবল উপজেলার বাসিন্দা ৩০তম বিসিএস (প্রশাসন)-এর এ কর্মকর্তা ৩ জুন ২০১২ সালে ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মজীবন শুরু করেন।
২০১৬ সালের ৮ মে সুনামগঞ্জের দিরাই উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়িত হন। পদোন্নতি পেয়ে ২০১৮ সালের ৫ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে কেন্দুয়া উপজেলায় যোগ দেন।
তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক গত ৭ জুন ২০২০ জারীকৃত এক প্রজ্ঞাপনে ইউএনও হিসেবে পদায়নের লক্ষ্যে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তাঁকে ন্যস্ত করা হয়। সেখান থেকে ১৪ জুন জুড়ীর ইউএনও হিসেবে তাঁকে পদায়ন করা হয়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি