জুড়ী নদীর ভাঙ্গনে চরম ঝুঁকিতে বেলাগাঁও

প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ, মে ২৮, ২০২০

জুড়ী নদীর ভাঙ্গনে চরম ঝুঁকিতে বেলাগাঁও

প্রতিনিধি, জুড়ী:  মৌলভীবাজারের জুড়ী নদীতে বিলিন হয়ে যাচ্ছে  জুড়ী উপজেলার বেলাগাঁও গ্রামের পূর্ব পারের রাস্তার অনেকাংশ। প্রায় ৫ হাজার মানুষের যাতায়াতে ঘটছে বিঘ্ন। নদীতে ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে অনেক ঘরবাড়ী। চলাচলের জন্য ব্যবহার করা হচ্ছে নদীপথ। যাতায়াতে এখন নৌকা’ই তাঁদের ভরসা। এ রাস্তা ব্যবহার করে প্রতিবছর হাকালুকি হাওর থেকে ধান, সবজিসহ বিভিন্ন ধরনের  ফসল উৎপাদন করে থাকেন জুড়ীর অধিকাংশ কৃষক।

সরেজমিন, ২৮ মে বৃহস্পতিবার স্থানীয় ভুক্তভোগীরা জানান, প্রতিবছর বর্ষাকালে উজান থেকে নেমে আসা ঢল নদীস্রোতের তীব্রতা বাড়িয়ে দিলে এমনকি বন্যার কারণে রাস্তাটির বিভিন্ন অংশ ধসে নদীগর্ভে বিলিন হয়ে যায়। এমতাবস্থায় এলাকার লোকজন প্রতিবছর তাঁদের নিজ উদ্যোগ ও অর্থায়নে নৌকা দারা মাটি ভরাট করে রাস্তাটি সংস্কার করে চলাচলের উপযোগী করে তুলেন।

অন্যান্য বছরের মত এবারও শীতকালে তাঁদের নিজ অর্থায়ন ও পরিশ্রমে মাটি ভরাট করে রাস্তাটি সংস্কার করলে, নদীস্রোত বেড়ে যাওয়ায় গত ৪/৫ দিন থেকে রাস্তার বিভিন্ন অংশ নদীতে ধসে পড়তে শুরু করে। রাস্তার কোনো-কোনো অংশের পুরোটাই নদীতে ধসে গেছে। রাস্তাটির আরো অনেক জায়গায় ধসে পড়ার আশঙ্কা রয়েছে। এতে যাতায়াত ও নদীর তীরবর্তী ঘরবাড়ী চরম ঝুঁকিতে পড়ছে।

সর্বশেষ সংবাদ